লগইন
দেশকে পিছিয়ে দেওয়ার জন্য ব্যর্থ চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ ফেব্রুয়ারি, ২০২১ | ০৬:০০ বিকাল ২১৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

দেশকে পিছিয়ে দেওয়ার জন্য ব্যর্থ চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি

মেহেরপুর প্রতিনিধি। স্বাধীনতা বিরোধীরা ব্যর্থ চেষ্টা করছে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য। আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে, ১৯৭১ সালেও ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। বাংলাদেশের মানুষ জানে কারা এই ষড়যন্ত্র করছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করে এইসব ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন এমপি।

রবিবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরিনগর খাল খনন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের তিনি এসকল কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। করোনা মোকাবেলায় বিশ্বের মধ্যে অন্যতম। বিশ্বের প্রবৃদ্ধি অর্জনকারী ৫টি দেশের মধ্যে একটি। এমন অবস্থায় যারা দেশের ভালো চাই না, যারা স্বাধীনতা বিরোধী, তারাই আল-জাজিরার এই মিথ্যা প্রতিবেদনের সাথে জড়িত। গৌরিনগর খাল প্রসঙ্গে তিনি বলেন, বন্যার সময় এই এলাকা জলাবদ্ধ হয়ে যেতো। বিশাল এই এলাকায় আবাদী জমির পরিমানও অনেক। দীর্ঘদিন ধরে এই এলাকার জমিতে বছরে একবার ফসল ফলানো যেতো।

খালের পুন:খনন কাজ সম্পন্ন হলে এই এলাকার জমিতে সারা বছরই ফসল ফলানো যাবে। ফলে মেহেরপুরসহ সারা দেশের কৃষি উৎপাদনে বড় ভূমিকা রাখবে। পরে তিনি উপজেলার ভৈরব নদের উপর নির্মিত বাগোয়ান-রশিকপুর বিজ্রের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন, সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনসহ স্থানীয় নেতা কর্মীরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৪ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।