সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনের ধাক্কায় হানেফ জোয়ার্দার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
২৪ আগস্ট সোমবার সকাল ১০টায় উপজেলার জয়রামপুর গ্রামের কেটোপুল নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত হানেফ জোয়ার্দার (৪০)জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের ইদবারী জোয়ার্দ্দারের ছেলে। তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে বাইসাইকেলযোগে দামুড়হুদা উপজেলার জয়রামপুর বিলে মাছ ধরার জন্য যাচ্ছিলেন হানেফ জোয়ার্দার। এসময় কেটোপুল পার হতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৭১৫ আপ কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। দীর্ঘদিন থেকে দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন তিনি।পরবর্তীতে জমি কিনে ওই গ্রামেই বসবাস করছিলেন তিনি।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
আলমডাঙ্গার দূলর্ভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন
কালীগঞ্জে ১৫ বছর পূর্বে মৃত ব্যক্তির নামে মামলা গ্রেফতারি পরোয়ানা জারি
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
১৫ মিনিট আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব্য গাঁজা উদ্ধার
২৩ মিনিট আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
২ ঘন্টা আগে