লগইন
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষনা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ২২৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষনা

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় সব স্কুল ও কিন্ডারগার্ডেন বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

কোভিড-১৯ মহামারি মোকাবেলায় মডেল হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়ার সব শিক্ষা কার্যক্রম ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে অনলাইনে। রাজধানী সিউলের সব শিক্ষার্থী এখন থেকে অনলাইন ক্লাসে অংশ করবেন।

তবে উচ্চ বিদ্যালয় শেষ করা শিক্ষার্থীরা চলতি বছরের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গেল দুই সপ্তাহে প্রায় ২০০ কর্মকর্তা এবং শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশিরভাগ নতুন আক্রান্ত ব্যক্তি হলেন ডানপন্থী প্রটেস্টটান (খ্রিস্টানদের একটি অংশ) চার্চের সদস্য। যারা এক সপ্তাহ আগে দেশটির একটি গণমিছিলে অংশ নিয়েছিলেন। দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ব্যবস্থা নেয়া না হলে দেশব্যাপী এই ভাইরাস ছড়িয়ে পড়বে।

করোনার সংক্রমণ কমে যাওয়ায় বিভিন্ন পর্যায়ে মে মাসের ২০ তারিখ থেকে ১ জুন পর্যন্ত দক্ষিণ কোরিয়ার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলে দেয়া হয়েছিল। এখন দেশটির সরকার সতর্ক করে বলছে, যদি আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে তাহলে কঠিন সামাজিক দূরত্বের নিয়ম আবারও আরোপ করা হতে পারে।

মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো (শিক্ষার্থীর সংখ্যা ৬০ বা তার নিচে) নিজেদের ইচ্ছামত সিদ্ধান্ত নিতে পারবে। তাদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য নয়। তারা ইচ্ছা অনুযায়ী নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন।

সুত্র বিবিসি ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।