লগইন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থিদের ট্র্যাক দেখালেন ডুসা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ মে, ২০২২ | ০৬:০০ বিকাল ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থিদের ট্র্যাক দেখালেন ডুসা

আলমডাঙ্গা সরকারি কলেজে অনুষ্ঠিত হয়ে গেল একাদশ-দ্বাদশ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব আলমডাঙ্গা (উটঝঅঅ) এর আয়োজনে সরকারি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।


অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা রাখা হয়। যেখানে ভর্তিচ্ছুরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসার সভাপতি সাইফুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি কলেজের প্রভাষক শরিফুল ইসলাম, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক শফিউল আলম বকুল, এরশাদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলমডাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান মুকুল ।

এছাড়াও উপস্থিত ছিলেন ডুসার সাধারণ সম্পাদক শাহীন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার রোকনুজ্জামান ইমন, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক, তথ্য ও প্রচার সম্পাদক ওয়াসির আল মাসতুর রিয়েল, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক রামিসা আনজুম, সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ আহমেদ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হাবিবুর রহমান ও ডুসার অন্যান্য সদস্যরা। শিক্ষার্থীদের পাশাপাশি আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষকরা ও শিক্ষার্থীদের অভিভাবকও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ডুসা নেতৃবৃন্দ আগামীতে চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে ডুসা পাশে থাকার এবং তাদের মঙ্গলের জন্য কাজ করে যাবার অঙ্গীকার করেন।

এ সময় সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে সহায়তা করার জন্য ডুসার পক্ষ থেকে ডুসার প্রধান পৃষ্ঠপোষক পুলিশের এআইজি মীর আবু তৌহিদ ( পুলিশ হেডকোয়ার্টার) কে ধন্যবাদ জানানো হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৫ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৬ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১০ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।