লগইন
ডাউকি প্রাইমারি স্কুল মাঠ দখলের অভিযোগ: দ্রুত উচ্ছেদের দাবি এলাকাবাসীর
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ জুলাই, ২০২৫ | ০৬:০০ বিকাল ৪১২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ডাউকি প্রাইমারি স্কুল মাঠ দখলের অভিযোগ: দ্রুত উচ্ছেদের দাবি এলাকাবাসীর

আলমডাঙ্গা উপজেলার ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে।


এলাকাবাসীর পক্ষ থেকে শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত আবেদন করেন। অভিযোগে বলা হয়, প্রামের জাহাঙ্গীর, আতিয়ার রহমান, জুর আলীসহ ৮-৯ জন ব্যক্তি বিদ্যালয়ের মাঠের জমি দখল করে সেখানে দোকান ঘর নির্মাণ করেছেন।


ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানটির পরিবেশ নষ্ট হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।


ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমলে নিয়ে উপজেলা শিক্ষা অফিসারকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী উপজেলা শিক্ষা অফিসার দুইজন সহকারী শিক্ষা অফিসারকে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের দায়িত্ব দেন।


তদন্ত শেষে দুই সহকারী শিক্ষা অফিসার প্রতিবেদন জমা দিয়েছেন বলে জানা গেছে।


এমতাবস্থায় এলাকাবাসী দ্রুত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করার দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, এটি শুধুমাত্র একটি স্কুলের মাঠ নয়, বরং একটি প্রজন্মের বিকাশ ও শিক্ষাবান্ধব পরিবেশ রক্ষার ক্ষেত্র।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৭ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

১০ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

১১ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

১২ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

১২ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

১৩ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।