সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ডাউকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামীর চেয়ারম্যান প্রার্থী হিসেবে বকুলের প্রচারণা শুরু
আলামডাঙ্গার ৯ নং ডাউকি ইউনিয়নের উপনির্বাচন শেষ হতে না হতেই শুরু হয়েছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা শুরু করেছে । আলমডাঙ্গা ডাউকি গ্রামের কৃতি সন্তান শফিউল আলম বকুল জামায়াত ইসলামীর চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শফিউল আলম বকুল আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক। শফিউল আলম বকুল বাংলাদেশ জামায়াত ইসলামী দলের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ডাউকি ইউনিয়েনে নির্বাচন করবেন বলে জানা গেছে।
তিনি প্রতিদিনই সংগঠনের নেতাকর্মিদের সাথে নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোড়ে মোড়ে, চায়ের দোকানে, বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করছেন।
ডাউকি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান লুৎফর রহমানের মৃত্যুর পর ২০২০ সালের ২০ অক্টোবর উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতিকের প্রার্থী তরিকুল ইসলাম জয় লাভ করে।
সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশনার ইউনিয়ন পরিষদ নির্বাচনী তফশীল ঘোষণা করেছেন। সারা দেশে আগামী ২২ মার্চ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হয়ে ৬ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৮ ঘন্টা আগে