লগইন
ঝিনাইদহ সদর হাসপাতাল ১১ ঘণ্টা বিদ্যুৎহীন, চরম দুর্ভোগে রোগীরা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ২৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

ঝিনাইদহ সদর হাসপাতাল ১১ ঘণ্টা বিদ্যুৎহীন, চরম দুর্ভোগে রোগীরা


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ গণপূর্ত বিভাগের অবহেলায় ঝিনাইদহ সদর হাসপাতাল ১১ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। এতে সব ধরনের চিকিৎসা সেবা বিঘি্নত হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ জানান, শুক্রবার সকাল ১০ টার দিকে হঠাৎ করে বিদ্যুৎহীন হয়ে পড়ে হাসপাতালটি। বন্ধ হয়ে যায় সব ধরণের জরুরি সেবার যন্ত্রপাতি। চরম ভাবে বিঘœ হয় সব ধরনের সেবা কার্যক্রম। করোনা আইসোলেশন ওয়ার্ডের মুমূর্ষু রোগীরা চরম দুর্ভোগে পড়েন। শতাধিক আবাসিক রোগী অন্ধকারে দিশেহারা হয়ে পড়েন। রাত ৯টা পর্যন্ত বিদ্যুৎবিহীন থাকে হাসপাতাল। তিনি আরও জানান বিদ্যুৎ সংযোগ চালু করতে প্রথমে স্থানীয় অজোপাডিকোর (ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়। হাসপাতালের দায়িত্ব গণপূর্ত বিভাগের। সে কারণে অপারগতা প্রকাশ করে অজোপাডিকো। পরবর্তীতে গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়। এ বিষয়ে ওই উপ-সহকারী প্রকৌশলী(ইলেকট্রিক) মহসিন আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হাসপাতাল বাউন্ডারিতে বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ে তার ছিঁড়ে যায়। এতে করে হাসপাতালের বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। তরিকুল ইসলাম নামের জনৈক ঠিকাদারকে লাইন মেরামত করতে বলা হয়েছে বলে জানান তিনি। এ পর্যায়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। প্রকৃত খবর জানতে যোগাযোগ করা হয় ঝিনাইদহ গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মো. ফারুক হোসেনের সঙ্গে। তিনি জানান, বিষয়টি জানা নেই তার। ঘটনা জানতে ইলেকট্রিক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি। পরে ঝিনাইদহ উপ-বিভাগীয় প্রকৌশলী (ইলেকট্রিক) এরশাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী মহসীন আলীকে লাইনটি মেরামত করার ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত বুধবার নবাগত নির্বাহী প্রকৌশলী পদে মো. মনিরুজ্জামান যোগদান করেছেন। যোগদানের পর ঢাকা চলে গেছেন তিনি। ছুটি নিয়ে গেছেন কিনা এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি উপ-বিভাগীয় প্রকৌশলী এরশাদুল ইসলাম। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, স্টেশনেই নেই উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক) মহসিন আলী। কুষ্টিয়াতে অবস্থান করে লাইন মেরামতের কাজ করাচ্ছেন তিনি। আরেক দফায় ফোনে যোগাযোগ করা হলে কুষ্টিয়াতে অবস্থান করার খবরের সত্যতা স্বীকার করেন তিনি। পরে সদর হাসপাতাল বিদ্যুৎহীনের ঘটনায় তোলপাড় সৃষ্টি হলে গণপূর্ত বিভাগের টনক নড়ে। রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ ব্যবস্থা চালু হয়েছে বলে হাসপাতালটির তত্ত্বাবধায়ক জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫৪ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫৫ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫৫ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।