লগইন
ঝিনাইদহে ৪০৩টি পূজা মন্ডপে নিরাপত্তার দায়িত্বে আনসারের ৫৪টি টিম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ অক্টোবর, ২০২০ | ০৬:০০ বিকাল ১৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

ঝিনাইদহে ৪০৩টি পূজা মন্ডপে নিরাপত্তার দায়িত্বে আনসারের ৫৪টি টিম


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ শুক্রবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা। এই দুর্গাপূজায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও কাজ করে থাকে। ২৪ ঘণ্টাই সার্বক্ষণিক সার্বিক নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সুষ্ঠু ও সুন্দর ভাবে এবং যে কোন উদ্ভট পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিতও রয়েছেন তারা। এবারের দুর্গাপূজায় ঝিনাইদহে ৬টি উপজেলার ৪০৩টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সদর উপজেলায় ৯৩ টি পূজা মন্ডপে ৯টি সশস্ত্র মোবাইল টহল টিম ও ৪জন রিজার্ভ টিম নিয়ে দায়িত্ব পালন করছেন আনসার কর্মকর্তা ফরহাদ হোসেন।

শৈলকুপায় ১১৪ টি মন্ডপে ১১টি টহল টিম ও ৩টি রিজার্ভ টিম নিয়ে দায়িত্ব পালন করছেন উপজেলা আনসার কর্মকর্তা আসিফ ইকবাল। হরিণাকুন্ডুতে ২৯ টি মন্ডপে ৩টি টহল টিম ও ১টি রিজার্ভ টিম নিয়ে দায়িত্ব পালন করছেন উপজেলা আনসার কর্মকর্তা রিনা খাতুন। কালীগঞ্জে ৮৮ টি মন্ডপে ৯টি টহল টিম ও ৩টি রিজার্ভ টিম নিয়ে দায়িত্ব পালন করছেন উপজেলা আনসার কর্মকর্তা আসাদুর রহমান।

কোটচাঁদপুর ৪৫টি মন্ডপে ৫টি টহল টিম ও ১টি রিজার্ভ টিম নিয়ে দায়িত্ব পালন করছেন উপজেলা আনসার কর্মকর্তা আবিদুল হাসান শিমুল ও মহেশপুরে ৩৪টি মন্ডপে ৪টি টহল টিম ও ১টি রিজার্ভ টিম পরিচালনা করছেন উপজেলা আনসার কর্মকর্তা ফিরোজা খাতুন। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট সঞ্জয় কুমার শাহা জানান, সরকারের নির্দেশনানুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আমাদের সশন্ত্র আনসারের ৪১টি মোবাইল টিম বৃষ্টি উপেক্ষা করেও তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। সেই সাথে সকলকে স্বাস্থ্যবিধি মেনে পূজা মন্ডপ পরিদর্শন করার জন্য দর্শনার্থীদের আহবান জানান।

তিনি বলেন, আমাদের ৪১ মোবাইল টহল টহল টিম ও ১৩ রিজার্ভসহ ৫৪টি টিমে ৫৪০জন সশস্ত্র আনসার সদস্য ২০ মিনিট পর পর বিভিন্ন পূজা মন্ডপে টহল দিচ্ছেন। তিনি আরো জানান, হেড কোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার রাখা হয়েছে এবং যেকোনো উদ্ভট পরিস্থিতি মোকাবেলায় আমাদের এই সশন্ত্র দল সর্বদা প্রস্তুত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।