লগইন
ঝিনাইদহে ১২ দিন ধরে নিখোঁজ আশিকুর রহমান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ সেপ্টেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ১৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

ঝিনাইদহে ১২ দিন ধরে নিখোঁজ আশিকুর রহমান

ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামে ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন ব্যবসায়ী আশিকুর রহমান। আশিক বেঁচে আছেন নাকি মারা গেছেন- তাও জানে না পরিবার। সন্তানের কোন খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বাবা-মা।

এ ঘটনার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ আজও তার সন্ধান পায়নি।


আশিকুরের বড় ভাই হুমায়ন কবির জানান, তার ছোট ভাই আশিকুর রহমানের সাথে শহরের মহিলা কলেজপাড়া এলাকার মোরশেদের সাথে দীর্ঘদিন সখ্য ছিল। গত ১৭ সেপ্টেম্বর যশোর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আশিকুর রহমান। মোরশেদের সাথে গাড়িতে যশোর যান। গাড়িতে যাওয়ার সময় তারা ফেসবুকে ছবিও পোস্ট করেন। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে।

তিনি বলেন, যশোর যাওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এখনও পর্যন্ত তার ফোন বন্ধ রয়েছে। মোরশেদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি আশিকুরের ব্যাপারে কোন তথ্য দিতে পারেননি। এরপর থেকে মোরশেদের ফোন বন্ধ পাওয়া যায়।

বড় ভাই হুমায়ন কবির অভিযোগ করেন, বাড়ি থেকে বের হওয়ার সময় তার কাছে ৫০ হাজার টাকা ছিল। এই টাকার কারণেই সে নিখোঁজ হতে পারে বলে ধারণা করছি।

নিখোঁজ আশিকুরের পিতা আতিয়ার রহমান বলেন, আমার ছেলে ১২ দিন ধরে নিখোঁজ। অনেক স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি। আমি আমার ছেলেকে সুস্থ অবস্থায় ফেরত চাই। পুলিশ বিভাগ যেন আমার ছেলেকে দ্রুত খুঁজে আমার বুকে ফেরত দেন।

সম্প্রতি ঝিনাইদহের শৈলকুপায় কলেজছাত্র নিখোঁজ হওয়ার চার দিন পর অর্ধ-গলিত লাশ উদ্ধারের পর পরিবারে উৎকন্ঠা নেমে এসেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বলেন, থানায় জিডির সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আশিকুর রহমানকে খোঁজার চেষ্টা করছি। আশা করি, দ্রুতই তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারব।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।