লগইন
ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ী ঘরে হামলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ মে, ২০২১ | ০৬:০০ বিকাল ৮২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ী ঘরে হামলা


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে সদর উপজেলার মধুপুর পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের সমর্থকদের সাথে একই এলাকার গিয়াস উদ্দিনের সমর্থকদের বিরোধ চলে আসছিল।

গত ১৬ মে মধুপুর গ্রামে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে গেল রাতে শহিদুল ইসলাম হিরনের সমর্থক আমজাদ মোল্লা, বশির উদ্দিন, মিজানুর, রিপনের নেতৃত্বে শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গিয়াস উদ্দিনের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়।

এসময় ওই গ্রামের সবেদ মীর, আব্দুল্লাহ, ফিরোজ, নুর ইসলাম, মাসুদ হোসেন, বাটুল, আবু হানিফ, সুলতান, মতিয়ার, নান্টু, কামালের দোকানসহ ১২ টি বাড়ি ভাংচুর করা হয়। গরু, ছাগল, কবুতর, ধান লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করে ভুক্তভোগিরা। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৪৭ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবিরের সঙ্গে আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবিরের সঙ্গে  আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ক্যানের ছিপিতে তৈরি পোশাকে বিশ্ব সুন্দরীর মঞ্চ মাতালেন থাইল্যান্ডের আনা সুয়েংগাম-ইয়াম

২ ঘন্টা আগে
ক্যানের ছিপিতে তৈরি পোশাকে বিশ্ব সুন্দরীর মঞ্চ মাতালেন থাইল্যান্ডের আনা সুয়েংগাম-ইয়াম

জনতা ব্যাংকের বামুন্দি বাজার শাখার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

৩ ঘন্টা আগে
জনতা ব্যাংকের বামুন্দি বাজার শাখার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

মঙ্গলে রহস্যময় পাথরের সারি | বিজ্ঞানীদের কাছেও যার ব্যাখ্যা নেই

৩ ঘন্টা আগে
বিজ্ঞানীদের কাছেও যার ব্যাখ্যা নেই

খুলনার নার্সারিতে আবিষ্কৃত বহুরূপী ফুল | ‘অরেঞ্জ বার্ড’ ও তার বিচিত্র পরিচয়

৩ ঘন্টা আগে
‘অরেঞ্জ বার্ড’ ও তার বিচিত্র পরিচয়

যশোরের ভৈরব নদ বাঁচাতে চিকিৎসকের অভিনব উদ্যোগ | কচুরিপানা সরিয়ে জাগালেন জনসচেতনতা

৪ ঘন্টা আগে
কচুরিপানা সরিয়ে জাগালেন জনসচেতনতা

মেসির স্কুলের মার্কশিট ফাঁস | গণিত ও শারীরিক শিক্ষায় কেমন ছিলেন ফুটবল জাদুকর?

৪ ঘন্টা আগে
গণিত ও শারীরিক শিক্ষায় কেমন ছিলেন ফুটবল জাদুকর?

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা হচ্ছে বিশাল আমানত, বিতরণ না হওয়ায় অলস ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা

৫ ঘন্টা আগে
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা হচ্ছে বিশাল আমানত, বিতরণ না হওয়ায় অলস ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা

মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিচ্ছে সরকার

৫ ঘন্টা আগে
মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিচ্ছে সরকার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।