সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কালীগঞ্জে জুয়া খেলার সময় হাতেনাতে ৫ জুয়াড়ি আটক
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রাম থেকে জুয়া খেলার সময় ৫ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে তাদের আটক করা হয়। এসময় জুয়া খেলার স্থান থেকে ৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলার সিংদহ গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে রহিদুল ইসলাম (৩৫), মৃত রাকিব উদ্দিনের ছেলে রুহুল আমিন (৩৬), আমির আলীর ছেলে মাহাবুর মন্ডল (৪৫), বাবর আলীর ছেলে কবির হোসেন (৩০) ও সোহরাব আলীর ছেলে সেলিম রেজা (৪২)।
কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংদহ গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করা হয়েছে। এ সময় খেলার স্থান থেকে টাকাও উদ্ধার করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
১৩ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে