সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে সাপের কামড়ে কন্যা শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাধবপুর গ্রামে সাপের কামড়ে নাজনীন আক্তার (৪) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে রাতে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নাজনীন আক্তার মাধবপুর গ্রামের নিজাম উদ্দীনের মেয়ে।
শিশুটির দাদা মালেক শেখ জানান, রাতে ঘরে মা বাবার সাথে ঘুমিয়ে ছিল নাজনীন। রাত ১টার দিকে সাপে তার আঙ্গুলে কামড় দেয়। তার চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশিরা এগিয়ে আসে। স্বজন ও প্রতিবেশিরা প্রথমে তাকে ওঝার কাছে নিয়ে যায়। সাপেড় কামড় বুঝতে পেড়ে ওঝা তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
সেখান থেকে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষনা করেন। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলে, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৪ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২১ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে