লগইন
ঝিনাইদহে মোবাইল নাম্বারের সূত্র ধরে চায়না চপার মেশিন উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ সেপ্টেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ২৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

ঝিনাইদহে মোবাইল নাম্বারের সূত্র ধরে চায়না চপার মেশিন উদ্ধার


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহে একটি মোবাইল নাম্বারের সূত্র ধরে নীলফামারি থেকে চায়না চপার মেশিন উদ্ধার করেছে পুলিশ। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, ঝিনাইদহ পৌর এলাকার আরাপপুর কর্নেল রহমান সড়কের মল্লিক ইলেক্ট্রনিক্স নামে একটি প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় কুরিয়ার যোগে চায়না চপার মেশিন বিক্রয় করে আসছিল।

ঝিনাইদহ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিংম্যান মালামালের নির্ধারিত মূল্য লেখতে ভুলে যান। মালটির বুকিংয়ের মূল্য নির্ধারণ ছিল ৩৪ হাজার টাকা। কিন্তু তিনি তা লেখেননি। ফলে মালের গ্রাহক নিলফামারি জেলার অরুন রায় নামের এক কৃষক সুযোগ বুঝে টাকা না দিয়ে মালামাল নিয়ে সটকে পড়ে। পরবর্তীতে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে ওই মোবাইল নাম্বারের সূত্র ধরে ঝিনাইদহ সদর থানায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিংম্যান মোঃ আসাদ একটি সাধারণ ডায়েরী করেন।

পরে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধমে ওই ব্যক্তিকে সনাক্ত করে এবং নিলফামারি জেলা পুলিশের সহযোগিতায় ওই মেশিনটি উদ্ধার করে। বুধবার দুপুরে প্রকৃত মালিকের নিকট মেশিনটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, এস আই শফিকুল ইসলাম। এ ঘটনায় প্রকৃত মালিক পুলিশের এ ধরণের সফলতাকে ধন্যবাদ জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।