সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে বিধবা নারীকে কুপিয়ে জখমের অভিযোগ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে সালমা আক্তার(৩৮) নামে বিধবা নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বাবা ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার নাটাবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত সালমা ওই গ্রামের মৃত ইয়াকুব্বার শেখের স্ত্রী।
বর্তমানে ওই নারী ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সালমা আক্তারের বাবা আব্দুল গনি ঝিনাইদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। হাসপাতালে চিকিৎসধীন সালমা আক্তার বলেন, আমার স্বামী ৭বছর আগে সড়ক দূর্ঘটনায় মারা যায়। এরপর থেকে স্বামীর চাচাতো ভাই রমজান আলী পৈত্রিকসূত্রে পাওয়া জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। স্বামীর পৈত্রিকসূত্রে পাওয়া জমিতে গাছগাছালি লাগানো ছিলো।
স¤প্রতি আমি বাবার বাড়িতে বেড়াতে গেলে, এই সুযোগে জমির সব গাছ কেটে ফেলে। এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর চাচাতো ভাই রমজান আলী, ছেলে মাসুদ শেখ ও ও তার স্ত্রী মিলে মারধর করে ও দা দিয়ে মাথায় কোপ মারে। পরে প্রতিবেশীরা উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে আসে। এ বিষয়ে ঝিনাইদহ থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনাটি আমার জানা নেই। আমার কাছে আসলে খতিয়ে দেখা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৪ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২১ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে