সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে ট্রাক চাপায় সহকারী অধ্যাপক নিহত
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর নামক স্থানে ট্রাক চাপায় মহিদুল ইসলাম (৫০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। বুধবার দুপুরে গান্না-বাজারগোপালপুর সড়কের মাধবপুর পশু হাটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিদুল ইসলাম গান্না আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের শিক্ষক। তার বাড়ী কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে। গান্না বাজারের ব্যবসায়ী সোলাইমান হোসেন জানান, দুপুরে কলেজ থেকে মোটর সাইকেল যোগে মহিদুল ইসলাম বাড়ী ফিরছিলেন।
তিনি মাধবপুর পশুহাটের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১৬ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে
ঝিনাইদহ সদরে ৪,৬৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
১ দিন আগে