সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস পালিত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ শ্লোগানে ঝিনাইদহে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রোববার সকালে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়। সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ-আল সামী, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, শহর সমাজসেবা কর্মকর্তা মমিনুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক। আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৩ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২০ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে