সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ইট-পাটকেল নিক্ষেপ, আহত-৫
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। এ সময় একটি মোটর সাইকেল ভাংচুর করা হয়। পুলিশ জানায়, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের মকবুল হোসেন প্লাজার তৃতীয় তলায় ফুড সাফারী রেস্টুরেন্টে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে কমিউনিটি পরামর্শ সভা চলছিল।
সভায় ঝিনাইদহ শিশু পার্ক সংরক্ষণে আদালতের আদেশ এবং মামলা পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এক পর্যায়ে সভার বিষয় নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরে ছাত্রলীগের দু’পক্ষ শহরের এইচ এস এস সড়কে সংষর্ঘে জড়িয়ে পড়ে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে দু’গ্রুপের অন্তত ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে শহরে উত্তেজনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৩ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২০ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে