সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। রোববার সকালে সদর উপজেলার বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের খুলনা বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়।
কর্মশালার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান কৃষিবিদ ড. মো: নুর আলম সিদ্দিকী। সামাজিক দূরত্ব বজায়ে রেখে পুষ্টির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ৩ দিন ব্যাপী এই কর্মসূচীতে অপুষ্টিজনিত রোগ সমূহের প্রতিকার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর খুলনা বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রের আয়োজনে খুলনা বিভাগের ৩০ জন কৃষিকর্মকর্তা, শিক্ষক, ইমাম ও পুরোহিত এতে অংশ গ্রহন করেছেন। কর্মশালার কো-অর্ডিনেটর সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আগামী ১৫ সেপ্টেম্বর এ প্রশিক্ষন কর্মশালা শেষ হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৩ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২০ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে