সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে করোনার হানায় দুই জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যুবরণ করেছেন। জেলার কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের এস এম সোহরব এর ছেলে মোঃ শাহাজাদ পারভেজ করোনা আক্রান্ত হওয়ার পর প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় গেল রাতে তার মৃত্যু হয়। শাহাজাদ পারভেজ কালীগঞ্জ সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে শৈলকুপা উপজেলার বাহির রয়েড়া গ্রামের মৃত আকিল উদ্দিন মল্লিকের ছেলে মোঃ আব্দুল লতিফ মল্লিক করোনা আক্রান্ত হলে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে মোট ৫৭ টি নতুনার রিপোর্ট আসে। তার মধ্যে ৮ জনের রিপোর্ট পজেটিভ আসে। ঝিনাইদহ সদরে ৬ জন এবং শৈলকুপা উপজেলায় ২ জন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৩ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২০ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে