সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান চলছে, ২৩ লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে লাইসেন্স ও ছাড়পত্রবিহীন ইটভাটায় অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার সকালে সদর উপজেলার গিলাবাড়ীয়া থেকে এ অভিযান শুরু করা হয়। এর নেতৃত্ব দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টীমের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার।
সকাল থেকে দুপুর পর্যন্ত সদর ও হরিণাকুন্ডু উপজেলার ৪ টি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ নানা অভিযোগে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও ৪ টি ইটভাটায় ২৩ লাখ টাকা জরিমানা করা হয়। যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার বলেন, সকাল ১০ টা থেকে এ অভিযান শুরু হয়েছে চলবে বিকাল পর্যন্ত।
দুপুর পর্যন্ত আমরা ৮ টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আগামীকাল শুক্রবারও এ অভিযান চালানো হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৪ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২১ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে