সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহের ১৫ই আগষ্ট পালন উপলক্ষে সাগান্না আওয়ামীলীগের প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ আগামি ১৫ই আগষ্ট পালন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালনের প্রস্তুতি নিতে ঝিনাইদহের সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উত্তর নারায়নপুর ত্রিমহনী অস্থায়ী কার্যালয়ে সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাজমুল হক তুর্পি, গাজী আবদুল হালিম, মোকলেছুর রহমান শিলু, শাহাদত হোসেন সদা, জহর মিয়া,দিলীপ কুমার,আকবার হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম উজ্জ্বল,সাধারণ সম্পাদক আমির হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ফজলু করিম, যুবলীগ নেতা মোহাম্মদ আলী প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুন্সী শাহীন রেজা সাঈদ। মহামারী করোনা ভাইরাস এর কারণে আগামী ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদা পালন উপলক্ষে সভায় কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১৬ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে
ঝিনাইদহ সদরে ৪,৬৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
১ দিন আগে