লগইন
জনতার উত্তাল ঢেউয়ে হাসিনার পতন হবে - ঝিনাইদহে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ ডিসেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ২৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

জনতার উত্তাল ঢেউয়ে হাসিনার পতন হবে - ঝিনাইদহে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ‘দেশে জনতার যে উত্তাল ঢেউ উঠেছে এই ঢেউয়ে শেখ হাসিনা সরকারের পতন হবে। এ সরকার মানুষের সাংবিধানিক অধিকার ধ্বংস করেছে। বিএনপি’র নেতাকর্মীদের খুন ও গুম করেছে। তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে নেতাকর্মীদের জেলে পুরেছে। বুধবার দুপুরে ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে জলা বিএনপির আহŸায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এ কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি জাতীয় স্বার্থের পক্ষের দল।

আর আওয়ামী লীগ গণতন্ত্র বিরোধী ও জাতীয় স্বার্থ বিরোধী দল। বেগম খালেদা জিয়া রাজপথে সংগ্রাম করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদেরও রাজপথে আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। নিতাই রায় চৌধুরী আরও বলেন, এ সরকারের পতন পথ তৈরী হয়ে গেছে। গণতন্ত্রের আন্দোলন গণঅভ্যুথানে রূপ নিচ্ছে। দ্রæত বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান তার বক্তব্যে বলেন, পুলিশ প্রশাসন এ সমাবেশ বন্ধ করতে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাড়িতে হানা দিয়েছে। আসার পথে বাঁধার সৃষ্টি করেছে।

তিনি বলেন, গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধার করতে রাজপথের আন্দোলন আরও জোরদার করতে হবে। সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ ওহাব, শহীদুজ্জামান বেল্টু, আমিরুজ্জামান খান শিমুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বুধবার সকাল ১১ টায় আনুষ্ঠানিক ভাবে সমাবেশ শুরু হয়। এর আগে ঝিনাইদহের বিভিন্ন উপজেলা, পার্শবর্তী মাগুরা, কুষ্টিয়া, যশোর ও চুয়াডাঙ্গা থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশ স্থলে হাজির হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।