লগইন
ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে দেওয়ায় কৃষকের মুখে হাসি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ এপ্রিল, ২০২৩ | ০৬:০০ বিকাল ৩৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে দেওয়ায় কৃষকের মুখে হাসি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: বাম্পার ফলন হলেও প্রচন্ড তাপদাহেরর কারণে শ্রমিক ও আর্থিক সংকটের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন চুয়াডাঙ্গার অনেক কৃষক। কৃষকদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন জেলায় ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় অসময়ে কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (২৯এপ্রিল) চুয়াডাঙ্গা সদরের বুজগড়গড়ি ও গাইদঘাট গ্রামের মাঠে দুদিনে চার বিঘা জমির ধান কেটে দিয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। ধান কাটা কার্যক্রমে নেতাকর্মীদের নিয়ে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক সজল।

চুয়াডাঙ্গা পৌর এলাকার বনানীপাড়ার কৃষক রেজাউল মিয়া বলেন, ‘অর্থনৈতিক সমস্যার কারণে জমির ধান কাটতে পাচ্ছিলাম না। এরমধ্যে আবার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আমি ভীষণ চিন্তায় ছিলাম। পরে ছাত্রলীগের ছেলেরা খোঁজ পেয়ে, তারা নিজেরা এসেই আমার জমির ধানগুলো কেটে আমার অনেক উপকার করলো। তাদের এই কাজে ভীষণ খুশি। সার, বীজ, সেচ ও কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় জমিতে ধান ফলাতে অনেক ধারদেনা করতে হয়েছে। শ্রমিক দিয়ে ধান কাটা আমার পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে পড়েছিল। ছাত্রলীগের ছেলেরা এই বিপদ থেকে উদ্ধার করলো।

চুয়াডাঙ্গা সদররের বুদ্ধিমানপাড়ার কৃষক আলিহীম ফকির বলেন, আমি দুই বিঘা ধান লাগিয়েছি ও আমার এই কৃষক ভাই দুই বিঘা জমিতে ধান লাগিয়েছে। আমরা অর্থ সংকটে ধান কাটতে পাচ্ছিলাম না। ছাত্রলীগের সজল ভাই তার নেতাকর্মীদের নিয়ে এসে আগে আমার ধান কেটে দিয়েছে। আজ রেজাউল ভাইয়ের ধান কেটে দিলো। ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা। একইসাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ। কারণ তিনি নির্দেশ দিয়েছেন বলেই এরা এসেছে।

ধান কাটায় অংশ নেওয়া ছাত্রলীগের কর্মী আরফিন সজীবসহ অন্য নেতাকর্মীরা বলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী শনিবার আমরা সজল ভাইয়ের নেতৃত্বে পাকা ধান কেটে কৃষকের ঘুরে তুলে দিচ্ছি। আগামীতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকবো।

ইমদাদুল হক সজল বলেন, 'আমরা সকাল থেকে এই ধান কাটা কার্যক্রম শুরু করে দুপুর পর্যন্ত দুই বিঘা জমির ধান কেটেছি। গতদিনও নেতাকর্মীদের সাথে নিয়ে দুই বিঘা জমির ধান কেটেছি। গরীব ও অসহায় কৃষক- চাষিরা আমাদের সাথে যোগাযোগ করলেই তাদের ধান আমরা কেটে দেবো।'

এই ধান কাটা কার্যক্রমে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের আরফিন সজীব, সুমন, নাসিম, রাইসুল ইসলাম, ইউসুফ, লিখন, সাব্বির, তৌকি, অংকন, অনিক, আল-মামুন, রোমেল সহ আরো অনেক ছাত্রলীগ নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

২ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৫ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৬ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৭ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৭ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৮ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।