সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গায় ২৩ জনের নমুনা পরীক্ষায় ৭ জন করোনা শনাক্ত:সুস্থ ৩২
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নতুন করে ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গার স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩ জন, আলমডাঙ্গা উপজেলায় ৩ জন এবং দামুড়হুদা উপজেলায় ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ হাজার ৩শ’ ১২ জন। গত ২৪ ঘন্টায় নতুন ৩২ জনসহ মোট সুস্থ হয়েছে ৯শ’ ৩২ জন এবং মৃত্যুবরণ করেছে ৩৪ জন।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলার ৪ উপজেলা থেকে ৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে মোট ২৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। যার মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩ জন, আলমডাঙ্গা উপজেলায় ৩ জন এবং দামুড়হুদা উপজেলায় ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ হাজার ৩শ’ ১২ জন।
গত ২৪ ঘন্টায় নতুন ৩২ জনসহ মোট সুস্থ হয়েছে ৯শ’ ৩২ জন এবং মৃত্যুবরণ করেছে ৩৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী। যাদের বয়স ২৬ থেকে ৬৩ বছরের মধ্যে। আক্রান্তদের মধ্যে বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছে ২৪ জন, হোম আইসোলেশনে আছে ৩শ’ ১৬ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ৪ জন হোম কোয়ারেন্টাইনে আছে ১ হাজার ৩০ জন।
এদিকে, গতকাল ৩ জনকে ঢাকায় রেফার করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা থেকে এ পর্যন্ত ঢাকায় রেফারের সংখ্যা ৬ জন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৩৬ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
২ ঘন্টা আগে