লগইন
চুয়াডাঙ্গায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী চায়না আটক:ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ৩৮১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী চায়না আটক:ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড


স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নারী মাদক ব্যবসায়ী চায়না খাতুনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। ১৯ আগস্ট বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদক বিরোধি অভিযান চালিয়ে গাঁজাসহ আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত চায়না খাতুন (৫৫) চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদহ জাফরাবাদ পাড়ার জামাল উদ্দিনের স্ত্রী এবং এলাকার এক চিহ্নিত মাদক ব্যবসায়ী।


ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গতকাল বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, সহকারি পরিদর্শক আবুল কালাম আজাদ ও উপ সহকারি পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধি অভিযান চালায়।

সকাল সাড়ে ৭ টার দিকে দর্শনার ঈশ্বরচন্দ্রপুর মসজিদপাড়ায় আলোচিত মাদক ব্যবসায়ী রেখসোনা খাতুন ওরফে কাকলীর বাড়িতে অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে রেখসোনা ওরফে কাকলী (২৮) পালিয়ে গেলেও তার ঘর তল্লাশি চালিয়ে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে, একই অভিযানিক দল গতকাল সকাল সাড়ে ৮ টার দিকে জীবননগরের হাসাদহ জাফরাবাদ পাড়ার চায়না খাতুনের বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় ১ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ চায়না খাতুনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চায়না খাতুনকে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং কাকলীকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে দর্শনা থানায় একটি নিয়মিত মাদক মামলা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চসহকারি হিসাবে ছিলেন আব্দুল লতিফ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩৮ মিনিট আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

৩ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।