ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে র্যাব
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার সদর উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬। বুধবার বিকালে তাকে কুতুবপুর বাজার এলাকা থেকে আটক করে র্যাব।
আটক সুলতান হোসেন(৫৩) চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত ফকির চাঁদের ছেলে।
জানা যায়, র্যাব-৬ এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর বাজারে সুলতান আলির চায়ের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় দোকানের ক্যাশ বাক্সের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি ওয়ান সুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের ডিএডি বাদী হয়ে এক জনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৪ ঘন্টা আগে