লগইন
চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধ:৪০ টাকার পেঁয়াজ ৮০
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ সেপ্টেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ১৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধ:৪০ টাকার পেঁয়াজ ৮০

দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার থেকে আপাতত পেঁয়াজের চালান আর আসবে না বলে জানা গেছে। এ খবর ছড়িয়ে পড়তেই প্রতি কেজি ৪০ টাকার পেঁয়াজ এখন ৮০ থেকে ৮৫ টাকা দরে কিনতে হচ্ছে। কৃত্রিম সঙ্কট তৈরী করতে ও বেশি লাভের আসাই কেউ কেউ গুদামজাত করছে বলেও খবর শোনা যাচ্ছে।

দর্শনা সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারক রফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, আগের দিন সোমবার ১ হাজার ৬৫৩ টন পেঁয়াজ নিয়ে ভারতের একটি ইঞ্জিনসহ র‌্যক (৪২ ওয়াগন) দর্শনা বন্দরে প্রবেশ করে। ভারতীয় পেঁয়াজ ভর্তি ৪২টি ওয়াগনের মধ্যে ১০টি ওয়াগন দর্শনা বন্দরে খালাস করা হয়, বাকি ওয়াগন নওয়া পাড়ার উদ্দেশে পাঠানো হয়।

আমদানিকারক রফিকুল ইসলাম আরো জানান, মঙ্গলবার থেকে আপাতত ভারত থেকে দর্শনা হয়ে পেঁয়াজ রফতানি করবে না বলে ভারতীয় সিএন্ডএফ এক পত্রে আমাদেরকে জানিয়েছে।

দর্শনা সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু জানান, ভারতীয় সিএন্ডএফের পক্ষ থেকে আমাদের এ খবরটি জানানো হয়েছে।

দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত হোসেন বলেন, চলতি বছরের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বরের ১৪ তারিখ পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ রফতানি অব্যাহত রয়েছে, তবে ভারত থেকে পেঁয়াজ আসবে না এমন কোনো নির্দেশনা কর্তৃপক্ষ আমাদেরকে জানাননি।

দর্শনা শুল্ক স্টেশনের এসি (সহকারী কমিশনার) জাহাঙ্গীর হোসেন জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি আমাদের জানায়নি, তবে বিভিন্ন মাধ্যমে খবরটি শুনেছি।

ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধের কথা এলাকায় ছড়িয়ে পড়লে এ এলাকার হাটে বাজারে যে পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা প্রতি কেজি বিক্রি করতে দেখা গেছে সে পেঁয়াজ মঙ্গলবার ৮০ থেকে ৮৫ টাকাই বিক্রি হচ্ছে বলে ক্রেতা হাবলু ও তরিকুল ইসলাম জানান।

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেয়া হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে, তা ছাড়া বাজার নিয়ন্ত্রণের জন্য মনিটরিং ব্যবস্থা চলমান রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।