সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গার জীবননগরে বেশি দামে আলু বিক্রয় করায় ২ ব্যবসায়ীকে জরিমানা
চুয়াডাঙ্গা জীবননগর বাজারে সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রয় করার অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছেন। বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকালে উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, জীবননগর বাজারে সরকার নির্ধারিত দাম ৩০ টাকার চেয়ে ১৫ টাকা বেশি ৪৫ টাকা প্রতি কেজি আলু বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিরে উপজেলা নির্বাহী অফিসার বাজারে অভিযান চালান। এসময় বেশি দামে আলু বিক্রয়ের সত্যাতা পেয়ে ব্যবসায়ী মনির হোসেনকে ১০ হাজার ও আলিম হোসেনকে ৩শ টাকা জরিমানা করেন।একই সঙ্গে বাজারে আলুর মূল্য প্রতি কেজি ৩০ টাকা নির্ধারন করেন। সেই সাথে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য প্রদর্শনের নির্দেশ প্রদান করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৫ ঘন্টা আগে