লগইন
চারদিন ধরে নিখোঁজ শৈলকুপার সুজন: জিজ্ঞাসাবাদের জন্য আটক ২
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ সেপ্টেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ১৬৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

চারদিন ধরে নিখোঁজ শৈলকুপার সুজন: জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আউশিয়া গ্রাম থেকে সুজন (২০) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন। তিনি মালয়েশিয়া প্রবাসি জিল্লুর রহমানের ছেলে। পাওয়ানা টাকা আনতে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি বলে পরিবারের অভিযোগ। শৈলকুপা থানায় এ ঘটনায় একটি জিডি হয়েছে।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাকিব ও নাজমুল নামে দুই জনকে আটক করেছে। সাবিক আটকের পর থেকে তার পরিবারের লোকজন বাড়িঘরে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে। নিখোঁজ সুজনের চাচা রফিকুল ইসলাম রবি জানান, গত রোববার (২০ সেপ্টম্বর) বিকালে সুজন সার আনতে আউশিয়া বাজারে যায়। বাজারের একটি চায়ের দোকানে চা পান করার সময় পাওয়ানা ৮০০ টাকা নেওয়ার জন্য জনৈক রাকিব মোবাইল করে।

রাকিব সে সময় সুজনকে রাকিবের ছোট ভাই সাকিবের মটরসাইকেলে চলে আসার জন্য জানালে চায়ের দোকান থেকে সুজন সাকিবের মটরসাইকেলে চলে যায়। বাজারের অনেকেই ঘটনাটি প্রত্যক্ষ করেন। সেই থেকে ৪ দিন ধরে সুজন নিখোঁজ রয়েছে। তাকে হত্যা করে গুম করা হতে পারে বলে পরিবারের অভিযোগ। সুজনের ভগ্নিপতি কুষ্টিয়ার ধরমপাড়া গ্রামের মেরাজ উদ্দীন জানান, চার দিন ধরে আমরা সুজনকে খুজছি। কোথাও পাচ্ছি না। আমরা শৈলকুপা থানায় জিডি করেছি।

বিষয়টি নিয়ে শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আমরা যথাসাধ্য চেষ্টা করছি সুজনকে উদ্ধারের জন্য। তিনি বলেন সাকিব নামে এক যুবকে আটকের পর তার পরিবারের লোকজন পালিয়ে গেছে। এতে পুলিশের মধ্যে সন্দেহ বাড়ছে। ওসি জানান, মোবাইল ট্রাকিং করে আমরা রহস্য উদঘাটনের চেষ্টা করছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।