লগইন
ঘর পেল গাংনীর সেই তিন অন্ধ প্রতিবন্ধী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ সেপ্টেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ২০১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

ঘর পেল গাংনীর সেই তিন অন্ধ প্রতিবন্ধী

গাংনী প্রতিনিধিঃ প্রবাসীদের সহযোগিতায় বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ঘর পেল মেহেরপুর গাংনীর কাজিপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের সেই অন্ধ তিন প্রতিবন্ধী। ভাগ্যের কি নির্মম পরিহাস সংসারের চার জন সদস্য তার মধ্যে তিনজনই অন্ধ প্রতিবন্ধী।

অভাব অনটনের মধ্যেই তাদের জীবনের পথচলা।বিভিন্ন গণমাধ্যমে যখন ছড়িয়ে পড়ে তাদের এই অসহায়ত্বের কথা তখন তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় প্রবাসীও গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের ঝোড়াঘাট গ্রামের বিশ্বস্ত স্বাস্থ্যসেবী সংস্থা। সংসারের একমাত্র আয়ের এর উৎস স্বামী শাহিন হোসেন।

স্বামী ছাড়া পরিবারের তিনজনই অন্ধ প্রতিবন্ধী,স্ত্রী পারেছা খাতুন,বড় ছেলে পারভেজ(৪), ছোট ছেলে শাওন(২)। সভাপতি ইউসুফ আলী বলেন, আজ আমরা অনেক আনন্দিত। আমরা একটি অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি। আর এটা সম্ভব হয়েছে আমাদের পরিশ্রম ও প্রবাসী ভাইদের জন্য, তাদের সহযোগিতায় আমরা এখানে একটি খাড়া টিন সেটের ঘর এই প্রতিবন্ধীদের হস্তান্তর করলাম। আমাদের এই ঘরটা নির্মাণ করতে ব্যয় হয়েছে ৫৩ হাজার টাকা।

আমাদের এই সংগঠনে কাজ করছে ৫৪জন যুবক, যাদের নিরলস পরিশ্রম আমাদের দিনদিন সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আরও একটি ঘরের কাজ হাতে নিয়েছি ইনশাল্লাহ সেই অসহায় পরিবারের হাতে হস্তান্তর করবো। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সহ-সভাপতি তরিকুল ইসলাম বলেন, আমরা এই অসহায় পরিবারের কথা শুনে আমরা প্রবাসী ভাইদের জানালে তারা আমাদের সহযোগিতা করে।আমাদের সংস্থা ও প্রবাসী ভাইদের সহযোগিতায় ঘরটি নির্মাণ করে তাদের হাতে তুলে দিতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত।

এছাড়াও আমরা ছয়টি অসহায় পরিবারের প্রতি মাসে যে বিদ্যুৎ বিল আসে তাপরিশোধ করি। রাতের আধারে মানুষের চলাচলের সুবিধার জন্য রাস্তায় ৫ টা এনার্জি লাইট বসানো হয়েছে।এছাড়াও এতিম, অসহায়, নিপীড়িত, নির্যাতিত ও অনাহারে দিন কাটাচ্ছে যে সকল পরিবার তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। এতিম অসহায় শিশু যারা লেখাপড়া করতে পারে না তাদের বিনা পয়সায় প্রাইভেট পড়ানোর ব্যবস্থা করছি। স্থানীয়রা বলেন, আমাদের উচিত ছিল এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো কিন্তু আমরা সেভাবে দাঁড়াতে পারিনি।

আমরা ধন্যবাদ জানাই এই সংগঠন ও প্রবাসী ভাইদের প্রতি যাদের সহযোগিতায় বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থা উদ্যোগ গ্রহণ করে প্রতিবন্ধী পরিবারটির দিকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এভাবেই প্রত্যেকটা মানুষের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এসময় উপস্থিত ছিলেন,রনক, দিপু, হৃদয়, সুমন, রুবেল, তুহিন, হাসিবুল, তুষার, শাহ আলম,আকাশ হাসানসহ সংস্থার সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমানুর রহমান (ইমাম পশ্চিম পাড়া জামে মসজিদ ঝোড়াঘাট)

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২০ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।