লগইন
ঘণ্টায় এক লাখ ৮০ হাজার লিটার পানি সরবরাহের ক্ষমতাসম্পন্ন আর্সেনিক ও আয়রন রিমোভাল পানির প্লান্ট মহেশপুরে স্থাপন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ সেপ্টেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ২০২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

ঘণ্টায় এক লাখ ৮০ হাজার লিটার পানি সরবরাহের ক্ষমতাসম্পন্ন আর্সেনিক ও আয়রন রিমোভাল পানির প্লান্ট মহেশপুরে স্থাপন


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুরে ৪কোটি টাকা ব্যয়ে আর্সেনিক ও আয়রন রিমোভাল পানির প্লান্ট স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ঘণ্টায় এক লাখ ৮০ হাজার লিটার পানি সরবরাহের ক্ষমতাসম্পন্ন এ প্লান্ট মহেশপুর শহরবাসীর প্রয়োজনীয় বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে কাজ করবে। জেলার প্রথম বৃহত এ বিশুদ্ধ পানির প্লানটি তৈরির কাজ করছে জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর।

সরকারের ৪৫ পৌরসভা প্রকল্পের আওতায় এ প্লান্ট স্থাপনের কাজ চলছে। মহেশপুর উপজেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের জলিলপুর অংশে এ প্লানটি স্থাপনের কাজ চলছে। কাজ এখন শেষ পর্যায়ে। তাড়াতাড়ি উদ্বোধন করা হবে। পৌর এলাকার ছয়টি সাব মর্সেবল পাম্পের সাহায্যে ভূগর্ভ থেকে পানি উত্তোলন করার পর প্লানেটর হাউজে রাখা হবে। এরপর কোনো রকমের কেমিকেল দ্রব্য ছাড়াই প্রাকৃতিক পদ্ধতিতে পানি শোধন করার পর তা তিন হাজার পরিবারের জন্য সরবরাহ করা হবে। মহেশপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা গণমাধ্যমকর্মী নাসির উদ্দীন জানান, এখানকার ভূগর্ভস্থ পানিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে।

যে কারণে পানি বিশুদ্ধকরণ প্লানটির চালু হলে এলাকার মানুষ সুফল পাবে। মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন জানান, পানি বিশুদ্ধকরণ প্লান্টের কাজ শেষ পর্যায়ে। এখান থেকে পৌর এলাকার তিন হাজার পরিবারকে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হবে। তিনি আরো জানান, মহেশপুর পৌর এলাকার পানিতে মাত্রাতিরিক্ত আয়রন ও আর্সেনিক রয়েছে। এখন প্লানটি চালু হলে একদিকে পৌরবাসীর বিশুদ্ধ পানি নিশ্চিত হবে, অন্যদিকে পানিবাহিত নানা রোগ থেকে পরিত্রাণ পাওয়া যাবে। ঝিনাইদহ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম জানান, নাগরিকদের বিশুদ্ধ পানি নিশ্চিত করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। সরকারের ৪৫ পৌরসভা প্রকল্পের আওতায় এ বিশুদ্ধকরণ প্লনাটির কাজ করা হচ্ছে। প্লানটি চালু হলে মহেশপুর পৌরসভায় বসবাসকারী নাগরিকদের বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।