সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাছ কাটা দেখতে গিয়ে মাথায় ডাল পড়ে শিশুর মৃত
আলমডাঙ্গায় গাছের ডাল মাথায় পড়ে রাহুল আহমেদ (১১) নামের এক শিশু মারা গেছে। ৭ মে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামজামি গ্রামের ইরিগেশন খাল পাড়ে এ দুঘটনা ঘটে।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম এ সংবাদের সত্যতা নিশ্চিন্ত করেছেন।
মৃত রাহুল আহমেদ জামজামি গ্রামের রবিউল ইসলামের ছেলে। সে জামজামি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
এলাকাসূত্রে জানা যায়, গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের ইরিগেশন খাল পাড়ের কিছু গাছ সম্প্রতি নিলাম করা হয়েছে। নিলামে গাছ ক্রয় করেছে জামজামির রিপন শাহ। সেই গাছ কাটা চলছে। মৃত শিশুটি অন্যান্য শিশুর সাথে সেখানে গাছ কাটা দেখতে যায়। এসময় গাছের একটি ডাল ভেঙে তার মাথার ওপর পড়লে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে আলমডাঙ্গা শহরের ফাতেমা ক্লিনিলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৬ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১২ ঘন্টা আগে