সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনী সীমান্তে ফেন্সিডিল ও ট্যাবলেট উদ্ধার
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।সোমবার বিজিবি’র পৃথক অভিযানে এসব ফেন্সিডিল ও ট্যাবলেট উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি অধিনায়ক লে: কর্নেল ফরহাদ হারুন চৌধুরী জানান, কাথুলী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ ফজলুর রহমান এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর পাঁকা রাস্তার উপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ দুই হাজার ৩শত ৫০ পিচ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে ধলা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে ধলার মাঠ থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে।
এদিকে শেওড়াতলা বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ বোরহান উদ্দিন এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে রিফুজীপাড়া মাঠ থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল ফেন্সিডিল এবং ৪শ’ পিচ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরন ট্যাবলেটের আনুমানিক মূল্যে প্রায় ২ লাখ টাকা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন
৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
৪ ঘন্টা আগে