লগইন
গাংনী পৌরসভা নির্বাচনে নৌকা ও ধানের শীষের প্রার্থী ঘোষনা  করবে দল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ ডিসেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ১২৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

গাংনী পৌরসভা নির্বাচনে নৌকা ও ধানের শীষের প্রার্থী ঘোষনা করবে দল

গাংনী প্রতিনিধিঃ নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে নৌকা ও ধানের শীষ প্রতিকের প্রার্থী মনোনয়ন ঘোষনা করা হবে। আজ শুক্রবার সন্ধ্যায় আওয়ামীলীগ ও বিএনপি তাদের প্রার্থী ঘোষনা করবেন। এদিকে কে প্রধান দুটি দলের মনোয়ন পাচ্ছেন তা নিয়ে চলছে সবত্রই নানা আলোচনা। আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তর সূত্রে

জানা গেছে,আজ শুক্রবার বিকালে গণভবনে স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডর সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকেই ভাগ্য নির্ধারন হবে কোন প্রার্থীকে গাংনী পৌরসভার নৌকার মাঝি করা হবে। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে বৈঠিক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে বিএনপির মনোনয়ন ঘোষনা করা হবে।

অবশ্য আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন,জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক,গাংনী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,সাবেক মেয়র আহমেদ আলী,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু,সহ সভাপতি নবীর উদ্দীন,সহ সভাপতি মাসুল বিল্লাহ অভি,যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন ও সাবেক ছাত্র নেতা শাহিদুজ্জামান শিপু। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন,গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মেঘলা ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইনসারুল হক ইন্সু।

এদিকে সতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষনা দিয়েছে বর্তমান পৌর মেয়র আশরাফুল ইসলাম। তবে আওয়ামীলীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা জানিয়েছেন দলীয় প্রতিক যিনি পাবেন তাকে বিজয়ী করার লক্ষে সকলেই একযোগে কাজ করবেন তারা। ২০০১ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথম মেয়র নির্বাচিত হন মো: আমিরুল ইসলাম তিনি সন্ত্রাসীদের বোমাঘাতে নিহত হওয়র পর আহমেদ আলী উপ নির্বাচন সহ পর পর দুইবার ও মো: আশরাফুল ইসলাম একবার মেয়র নির্বাচত হন। রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী জানান, গাংনী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৩শ’৫৭ জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৭শ’ ৬০ ও মহিলা ১০ হাজার ৫শ’৯৭ জন। আগামি ১৬ জানুয়ারী গাংনী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।