সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনী উপজেলা প্রেসক্লাবে ১৫ আগস্ট পালিত
গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলা প্রেসক্লাবের উদ্যােগে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শােক দিবস পালিত হয়েছে। সােমবার দুপুরে এ উপলক্ষে উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাকিবুল ইসলাম কবি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা আমিরুল ইসলাম অল্ডাম। সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন-এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি নুরুজ্জামান পাভেল।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি সাহাজুল সাজু,উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও চ্যানেল ফোর এর প্রতিনিধি এমএ লিংকন,উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার প্রতিনিধি লিটন মাহমুদ,যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার প্রতিনিধি রাকিবুল ইসলাম কবি,দপ্তর সম্পাদক ও গণকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মাসুদ রানা,উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সময়ের সমীকরণ পত্রিকার বিশেষ প্রতিনিধি আবুল কাশেম অনুরাগী,এজাজ উদ্দিন ছোটন,রাসেল মাহমুদ,রকিবুল ইসলাম রকি সহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কবি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন
৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
৪ ঘন্টা আগে