লগইন
গাংনীর মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ২৮০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

গাংনীর মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজ

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে তামিম হোসেন (১০) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। রবিবার দুপুর ২ টায় উপজেলার কাজীপুর ইউনিয়নের পীরতলা গ্রামের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সে। নিখোঁজ তামিম হোসেন কাজিপুর বুড়িপুতা এলাকার কাবের আলীর ছেলে। পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাবলু মিয়া ও স্থানীয়রা জানান, তামিম হোসেন তার নানা পীরতলা গ্রামের মোয়াজ্জেম হকের বাড়িতে বেড়াতে এসে কয়েকজন খেলার সাথী নিয়ে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যান। অন্যরা সাঁতার কেটে নদীর পাড়ে আসলেও তামিম নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়।

বামুন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইছাহাক আলী জানান,তামিম হোসেন নামের এক কিশোর মাথাভাঙ্গী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ রয়েছে এমন সংবাদ পেয়ে তল্লাশী করা হয়। নদীতে পানি বেশি ও স্রোত থাকার কারনে বিভিন্ন স্থানে সন্ধান করেও তার হদিস পাওয়া যায়নি। একারনে খুলনা ডুবুরী দলকে বিষয়টি জানানো হয়েছে ইতোমধ্যে তারা রওনা দিয়েছে। সন্ধ্যার মধ্যে ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করবে।

তিনি আরো জানান, বর্ষা মৌসুম হওয়ার কারনে নদী,খালবিল ও পুকুরে পানি বৃদ্ধি হয়েছে। একাণে ছেলে মেয়েদের সাবধানে রেখে চলাচল করার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে কিশোর তামিম হোসেন নিখোঁজ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে তার বাবা মা সহ স্বজন ও সহপাঠিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।