সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীর মটমুড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর কর্মিসভা
গাংনী প্রতিনিধিঃ আগামী ১১ নভেম্বর মেহেরপুর গাংনীর মটমুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কর্মী সম্মেলন করেছে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল হাশেম বিশ্বাস। শনিবার দুপুরে আকুবপুর গ্রামে তাঁর নিজ বাড়ির সামনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান প্রার্থী আবুল হাশেম বিশ্বাস।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মােশাররফ হােসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের লীগের সাধারণ সম্পাদক মহাম্মদ শফি কামাল পলাশ,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম।
এসময় মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রিন্টু চৌধুরী, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন
৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
৪ ঘন্টা আগে