লগইন
গাংনীর বদি গুম মামলায় পৌর মেয়র সহ সকল আসামী খালাস
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ সেপ্টেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ২৭৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

গাংনীর বদি গুম মামলায় পৌর মেয়র সহ সকল আসামী খালাস

গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর আলোচিত সেই বদিউজ্জামান বদি গুম মামলায় পৌর মেয়র আশরাফুল ইসলাম সহ সকল আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস এ মামলার ১১ জন আসামীকে বেকসুর খালাস দেন।

বদিউজ্জামান বদি পৌর এলাকার পূর্ব মালসাদহ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। জানা গেছে, ২০১২ সালের ২২ এপ্রিল বদিউজ্জামান বদিকে গুম করা হয়েছে মর্মে বর্তমান পৌর মেয়র আশরাফুল ইসলামকে ১ নং আসামী করে ১১ জনের বিরুদ্ধে গাংনী থানায় বদিউজ্জামান বদির ভাই রবিউল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং ৩৯ তাং ২৮/০৪/২০১২ ইং।

মামলার অন্য আসামীরা হলেন,অশরাফুল ইসলামের ভাই আনারুল ইসলাম,খাইরুল ইসলাম,জুগিন্দা গ্রামের বকুল হোসেন,গাংনী উত্তরপাড়ার আব্দুল কাদেরের ছেলে শফিকুল ইসলাম শফি,গাংনী বাজার পাড়ার আব্দুর রহমানের ছেলে বাবুল হোসেন ও নাজমুল হোসেন নাজু,চৌগাছা ভিটাপাড়ার কমরেড আব্দুল মাবুদের ছেলে রানা,উত্তরপাড়ার নুর ইসলামের ছেলে মোজাম কসাই,একই পাড়ার ইমান কামারের ছেলে খোকন ও রশিদ মুহুরীর ছেলে মিলন হোসেন। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা সকল আসামীকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে।পরে আসামীরা উচ্চ আদালত ও পরে মেহেরপুর আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।

মামলার শুনানী শেষে দীর্ঘ ৮ বছর পর এ মামলায় রায় প্রদান করা হলে সকল আসামীকে বেকসুর খালাস দেন বিজ্ঞ আদালত। রায় ঘোষনার পর আদালত চত্বরে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানানোর সময় তিনি বলেন,সত্যের জয় হয়েছে। আমি ন্যায় বিচার পেয়েছি। আমি যদি পাপ করতাম তাহলে আল্লাহ্ তালার পক্ষ থেকে শাস্তি পেতাম। এটি একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা। সত্যের সবসময় জয় হবে এটাই চিরন্তন। সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।