সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় উপজেলার ধানখোলা ইউনিয়নের দিঘলকান্দি গুচ্ছ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গাংনী থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক মো: রবিউল ইসলাম।
গ্রেফতারকৃত রবিউল ইসলাম চুয়াডাঙ্গা জেলার সিএন্ডবি পাড়ার বাসিন্দা। সে বর্তমানে গাংনী উপজেলার দিঘলকান্দি গুচ্ছ গ্রামের শশুর আব্দুস সাত্তারের বাড়িতে বসবাস করে। গাংনী থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক মো: রবিউল ইসলাম বলেন,জে আর মামলায় আদালত কর্তৃক ১ বছরের দন্ডপ্রাপ্ত পলাতক আসামী রবিউল ইসলাম তার শশুর বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গাংনী থানার ওসি মো: বজলুর রহমান জানান গ্রেফতারকৃত দন্ডপ্রাপ্ত আসামী রবিউল ইসলামকে বুধবার সকালে ওয়ারেন্ট মুলে আদালতে সোপর্দ করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন
৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
৫ ঘন্টা আগে