লগইন
গাংনীতে শান্তিপূর্ণ ভোটে মফিজুল নির্বাচিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ অক্টোবর, ২০২০ | ০৬:০০ বিকাল ২৮০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

গাংনীতে শান্তিপূর্ণ ভোটে মফিজুল নির্বাচিত

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীর ধানখোলা ইউপির ২ নং ওয়ার্ডের উপ নির্বাচনে সদস্য পদে শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন শেষে হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৫ টা পর্যন্ত উৎসব মুখব পরিবেশে ভোট গ্রহন করা হয়।

এ নির্বাচনে ৪জন প্রার্থী থাকলেও ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পাওয়ায় তালা প্রতীকের প্রার্থী মফিজুল ইসলামকে বিজয়ী ঘোষনা করা হয়। রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ জানান, ধানখোলা ২ নং ওয়ার্ডের উপ নির্বাচনে ৪ হাজার ৬ শ’৬৩ জন ভোটারের মধ্যে বেসরকারী ফলাফলে তালা প্রতীকের প্রার্থী মফিজুল ইসলাম ২১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে টিউবওয়েল প্রতীকে জাকির হোসেন ১৬৯৮ ভোট,মাজেদ আলী ও সালাউদ্দীন ২টি করে ভোট পেয়ে পরাজিত হয়েছে। তিনি আরো জানান,ধানখোলা ২ নং ওয়ার্ডের জুগিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আজান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৪ হাজার ৬ শ’৬৩ জন ভোটারের মধ্যে ভোট পোল হয়েছে ৩ হাজার ৯ শ’ ৪২ ভোট। মোট বাতিল হয়েছে ৮৫ ভোট।গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

সকাল ৯ টায় ভোট গ্রহন শুরু হলেও সকাল থেকে ভোটাররা লাইনে দাড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করায় বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি ছিলো। নির্বাচনী আচরণ বিধি লংঘন ও পোলিং এজেন্টের শর্ত ভঙ্গ করার অভিযোগে মফিজুলের সমর্থক সাইফুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম ও জাকির হোসেনের সমর্থক আলী হোসেনের ছেলে মেহেরুল ইসলামকে ১ হাজার টাকা করে দুজনের মোট ২ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই-আলম সিদ্দিকী।

অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে নিরপেক্ষ ভোট গ্রহনের জন্য নির্বাচন কমিশন,জেলা প্রশাসক,পুলিশ সুপার ও গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন বিজয়ী ও পরাজিত প্রার্থীরা। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,নির্বাচন পরবর্তী কোন ধরনের অপ্রীতিকর কিংবা সহিংসতার কোন ঘটনা ঘটলে কাউকেই ছাড় দেয়া হবেনা। উল্লেখ্য,ধানখোলা ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য জাফর আলী মৃত্যুতে এ উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।