লগইন
গাংনীতে মেয়র পদে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলামকে অব্যাহতি দিয়েছে যুবলীগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ জানুয়ারী, ২০২১ | ০৬:০০ বিকাল ১২০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

গাংনীতে মেয়র পদে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলামকে অব্যাহতি দিয়েছে যুবলীগ

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলামকে দল থেকে অব্যহতি দিয়েছে যুবলীগ। শনিবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ডে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় যুবলীগের সিদ্ধান্তে আশরাফুল ইসলামের অব্যহতির বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর জেলা যুবলীগ আহবায়ক মাহফুজুর রহমান রিটন।

আশরাফুল ইসলাম মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন। শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড চলামান রাখতে গাংনী পৌরসভায় নৌকা প্রতীক বিজয়ী করতে আহবান জানান মাহফুজুর রহমান। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ। এর আগে গাংনী শহরের বিভিন্ন স্থানে নৌকার পক্ষে গণসংযোগ করেন মাহফুজুর রহমান রিটনসহ যুবলীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে গাংনী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ নেতা জাকিরুল ইসলাম, মেহেরপুর জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা যুবলীগ যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম ও জেলা যুবলীগ সদস্য সাজেদুর রহমান সাজু।

প্রসঙ্গত, গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আহম্মেদ আলী। বর্তমান মেয়র আশরাফুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে ২০১৫ সালের নির্বাচনে তিনি বিদ্রোহী প্রার্থী থাকায় স্থানীয় মনোনয়ন বোর্ড তার নাম বাদ দিয়ে আট জন মনোনয়ন প্রত্যাশীর নাম কেন্দ্রে প্রেরণ করে। এর মধ্য থেকে আহম্মেদ আলী পেয়েছেন নৌকা প্রতীক। আগামি ১৬ জানুয়ারী গাংনী পৌরসভা নির্বাচনে আশরাফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করছেন। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে অব্যহতি দেয় যুবলীগ

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।