লগইন
গাংনীতে মৃত্যু’র ৪ দিন পর করোনা পজেটিভ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ সেপ্টেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ৩০৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

গাংনীতে মৃত্যু’র ৪ দিন পর করোনা পজেটিভ

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে করোনা আক্রান্তে রাসেল রানা (৩৫) নামের এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

গত শনিবার রাত ১০ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাসেল রানা বামুন্দী বাজারের মিনা ডাক্তারের ছেলে।


রাসেল রানার পরিবার জানায়,সর্দি কাশি জ্বর থাকার কারনে গত বৃহস্পতিবার গাংনী হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন রাসেল রানা। নমুনা দেওয়ার পর থেকে বাড়িতে থাকাকালিন সময়ে শনিবার সকালে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রবিবার সকালে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু’র ৪ দিন পর ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় গাংনী হাসপাতাল থেকে নিশ্চিত করা হয় রাসেল রানা করোনা পজেটিভ ছিলেন।


গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম রিয়াজুল আলম বলেন,রাসেল রানার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হলে সেখান থেকে মঙ্গলবার সন্ধ্যায় করোনা পজেটিভ বলে নিশ্চিত করা হয়। এখন রাসেল রানার বাড়ি লকডাউন করা হবে।

তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।
স্থানীয় একটি সূত্রে জানিয়েছে,বুধবার রাসেল রানার রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়েছিলো। করোনা পজেটিভ আসার কারনে স্থগিত করা হয়েছে।
রাসেল রানার মৃত্যু’র ৪দিন পর রিপোর্ট আসে।

কিন্তু তার দাফন কাফনে অংশ নেয়া মুসল্লি সহ তার পরিবারের সদস্যরা করোনা পজেটিভ কি না তা সন্দেহের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি করোনা পরীক্ষার ফলাফল দ্রত সময়ের মধ্যে সরবরাহ করা না হলে করোনা সংক্রামিত ব্যক্তিরা এলাকায় অবাধ চলাচল করার কারনে আক্রান্তের সংখ্যা বুদ্ধি পাবে।


উল্লেখ্য : এ পর্যন্ত গাংনী উপজেলায় ৬জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ উপজেলায় ৩৮জন করোনা পজেটিভ রুগী রয়েছে। তারা নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১৯ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।