লগইন
গাংনীতে মটরসাইকেল দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত, আহত-১
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ এপ্রিল, ২০২১ | ০৬:০০ বিকাল ২২৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

গাংনীতে মটরসাইকেল দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত, আহত-১

গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে তন্ময় (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত ও তার বন্ধু ফিরোজ আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তেঁতুলবাড়িয়া কড়ইতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তন্ময় উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের কাফিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে তন্ময়কে সাথে নিয়ে বেপরোয়া গতিতে ফিরোজ মটরসাইকেল চালিয়ে হিন্দা এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে পড়ে গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। কুষ্টিয়া যাওয়ার পথে রাত সাড়ে ৯ টায় সময় তন্ময়ের মৃত্যু হয়।

ফিরোজুল ইসলাম আহত হয়ে বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রতিবেশিরা জানান,তন্ময়ের বাবার বাড়ি হাড়াভাঙ্গা এলাকাতে হলেও সে ছোটবেলা থেকে তেঁতুলবাড়িয়া পূর্ব পড়ার নানা মফিজউদ্দীনের বাড়িতে বসবাস করে আসছিলো। চলতি বছরে এসএসসি পরীক্ষার্থী ছিলো সে। গাংনী থানার ওসি বজলুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মটরসাইকেল দূর্ঘটনায় হতাহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।