সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে ভুয়া কবিরাজের জেল জরিমানা
গাংনীপ্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে সাজেদুল ইসলাম (২৮) নামের এক ভুয়া কবিরাজের ১ মাসের কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে উপজেলার তেরাইল ব্রীজ পাড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি মো: ইয়ানুর রহমান। কারাদন্ড প্রাপ্ত সাজেদুল ইসলাম নাটোর জেলার লালপুর উপজেলার ইসলামপুর গ্রামের মাজদার হোসেনের ছেলে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইয়ানুর রহমান জানান,তেরাইল গ্রামে সাজিদুল ইসলাম নামের এক ভুয়া কবিরাজ তার শশুর বকুলের বাড়িতে টিনশেড পেতে রুগীদের চিকিৎসার নামে অপচিকিৎসা দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সরকারী কোন সনদ কিংবা অনুমোদন দেখাতে পারেনি। পরে সে তার অপরাধের কথা স্বীকার করায় ১ মাসের কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়ে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানিয়েছে,সাজেদুল ইসলামের অপচিকিৎসায় গতকাল ৩০ আগষ্ট রবিবার রাতে উপজেলার বাওট গ্রামের আব্দুল বারীর স্ত্রী জমেলা খাতুনের মৃত্যু হয়। এছাড়া অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন
৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
৪ ঘন্টা আগে