ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডােব গ্রামে আব্দুল আজিজ (২৮) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে গাড়াডোব গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ মেহেরপুর সদর উপজেলার খােকসা গ্রামের আমীন উদ্দীনের ছেলে। স্থানীয়রা জানান, গাঁড়াডোব গ্রামের মুদি ব্যবসায়ী বোদা মিয়ার বাড়ির ছাদে আব্দুল আজিজসহ কয়েকজন রাজমিস্ত্রী সাটারিংয়ের কাজ করছিলেন।
ওই ঘরের উপর দিয়ে পল্লী বিদ্যুতের লাইন রয়েছে।এসময় অসাবধানবশত আব্দুল আজিজের শরীর বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন
৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
৪ ঘন্টা আগে