লগইন
গাংনীতে বাদীর বাড়িতে হামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ অক্টোবর, ২০২০ | ০৬:০০ বিকাল ১৭৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

গাংনীতে বাদীর বাড়িতে হামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে বাদীর বসত বাড়িতে হামলা ও উচ্ছেদের চেষ্টাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার কামারখালী গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে ফাছকুরুনী। লিখিত বক্তব্যে তিনি বলেন, একশ বিশ বছরের পৈত্রিক ভিটার ৫২ শতক জমিতে আমরা তিন ভাই বসবাস করে আসছি। কয়েক বছর ধরে আমাদের আত্মীয় আক্তারুজ্জামান খাঁন ভুট্টো ও তার ভাই বিপ্লব খান এ জমি তাদের বলে দাবি করে।

এনিয়ে কয়েক বছর যাবত আদালতে মামলা চলছে। ওই জমির উপর আদালত ১৪৫ ধারা জারি করেছে। ১৪৫ ধারা জারি ভঙ্গ করে আক্তারুজ্জামান খাঁন ভুট্টো ও তার ভাই বিপ্লব খান বহিরাগত সন্ত্রাসী নিয়ে গত শুক্রবার আমাদের বসত ভিটায় হামলা করেন। তাদের হামলায় আমিও মারাত্বকভাবে আহত হয়েছিলাম। হামলার সময় তারা আমার ঘরে রাখা একটি ফ্রিজ,একটি টিভি,মোবাইলফোনসহ স্বর্ণের চেইন, দুল, বালা ও হার লুট করে নিয়ে যায়।

তারা হামলা করেই ক্ষ্যান্ত হয়নি। আমার জমিতে গত জাতীয় সংসদ নির্বাচনে স্থাপনকৃত আ.লীগ মনোনিত প্রার্থী (বর্তমান জাতীয় সংসদ সদস্য) সাহিদুজ্জামান খোকনের নির্বাচন অফিস ভাঙচুর করেন। অফিসে টাঙ্গানো বঙ্গবন্ধুর ছবি ছিড়ে তছনছ করেন। হামলার সময় ভূট্টোরা দু’ভাই আমাকে ও আমার ভাইদের বাড়ি ছাড়ার জন্য জানান দেয়। বাড়ি না ছাড়লে হত্যা করা হবে বলেও হুমকি প্রদান করেন।

আমি তাদের হাতে হামলার শিকার হওয়ার পর স্থানীয়রা আমাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা দেন। পরে আমি বাদী হয়ে আক্তারুজ্জামান খাঁন ভূ্ট্টো ও তার ভাই বিপ্লব খানসহ ১৭ জনের নামে মেহেরপুর আদালতে মামলা করি। মামলার পর থেকে আসামীরা খুবই হিংস্র প্রকৃতির। তারা আমাদের উপর যে কোন সময় হামলা করতে পারে। প্রাণনাশের ভয়ে আমার পরিবার বাড়ি বসবাসে করতে ভয় পাচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।