লগইন
গাংনীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগে ভ্যান চালক সহ আটক - ৪
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ১৭৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

গাংনীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগে ভ্যান চালক সহ আটক - ৪

গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগে ভ্যান চালক সহ ৪ জনকে আটক করা হয়েছে।বুধবার রাত ১১ টার সময় উপজেলার ধানখোলা ইউনিয়নের জালশুকা বাজার এলাকা থেকে তাদের আটক করে স্থানীয়রা। ধর্ষিতা জালশুকা গ্রামের কাতার প্রবাসী মহাবুলের স্ত্রী ও পার্শবতী আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের ফরজ আলীর মেয়ে।


আটককৃতরা হলেন,চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের নানবার গ্রামের জহুরুল ইসলামের ছেলে আকরাম হোসেন,কাবিল হোসেনের ছেলে আহসান,মিজানুর রহমানের ছেলে জামাল হোসেন ও সাইফুল ইসলামের ছেলে ভ্যান চালক মিরাজুল ইসলাম।


ধর্ষিতা প্রবাসীর স্ত্রী জানান,আকরাম হোসেন তার বান্ধবীর স্বামী সে রাত ৯ টার সময় মোবাইল ফোনে কল দিয়ে বলে বাড়ির পার্শে দেখা করতে হবে তা না হলে বাড়িতে গিয়ে বসে থাকবো বলে হুমকি দেয়। কোন উপায় না পেয়ে রাত সাড়ে ১০ টায় বাড়ির পিছনে তার সাথে দেখা করতে গেলে আকরাম সহ আহসান ও জামাল গামছা দিয়ে মুখ বেঁেধ ধর্ষন করে।

এসময় তার শশুর তাকে ঘরে না পেয়ে বাইরে খোঁজ করতে আসলে টিউবয়েরে পাশে দেখা হয়। তখন ঘটনা শশুরকে খুলে বলি। এরপর শশুর লোকজনকে জানালে ভ্যান যোগে তারা চলে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের ধরে নিয়ে একটি গোডাউনে আটকিয়ে রাখে।


আকরাম হোসেন জানান,আহসানের সাথে ঐ মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। সম্পর্কের জেরে তার সাথে দেখা করতে এসেছিলো। যা করার ওরা দুজন করেছে। আমরা শুধু মাত্র সঙ্গী হিসেবে এসে একটি মাঠে বসা ছিলাম।


আহসান জানান,সম্প্রতি ঐ মেয়ের সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মেয়েটি ফোন করে রাতে তার বাড়ির পাশে দেখা করতে বলে সে মোতাবেক দেখা করি এবং দুজনের ইচ্ছাতেই সবকিছু ঘটে। কিন্তু আকরাম ও জামাল হোসেন দুজন মাঠে ও ভ্যান চালক মিরাজুল বাজারে বসে ছিলো তারা ঘটনাস্থলে ছিলনা।


আহসান দাবি করেন, মেয়ের সাথে সম্পর্ক না থাকলে কিংবা না থাকলে পার্শবর্তী একটি উপজেলার বাসিন্দা হিসেবে অন্য একটি উপজেলায় রাতে আসা সম্ভব হয় না।


ধর্ষিতা মেয়েটির শশুর জালশুকা গ্রামের জামাল হোসেন জানান, আমার মাথায় সমস্যা। কি হয়েছে না হয়েছে মেয়েটাই ভালো যানে।


স্থানীয়রা জানান,ঘটনা জানতে পেরে রাতেই কসবা ক্যাম্পের পুলিশ সদস্যরা এসেছিলো। মেয়েটি বর্তমানে তার শশুরবাড়িতে আছে। আটক ৪জনকে পুলিশের হাতে তুলে দেয়া হবে। পরে তারা আইনগত ব্যবস্থা নেবে।


গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই বাছাই পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।