লগইন
গাংনীতে পাখি ভ্যানের ধাক্কায় শিশু নিহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ নভেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ১৯২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

গাংনীতে পাখি ভ্যানের ধাক্কায় শিশু নিহত

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে পাখি ভ্যানের ধাক্কায় হুজাইফা ইসলাম (৩) নামের এক শিশু নিহত হয়েছে।
রবিবার সকাল ৯ টায় গাংনী-সাহারবাটি সড়কের চৌগাছা পশ্চিমপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু হুজাইফা ইসলাম নুরবাগ এতিমখানার পরিচালক ও স্থানীয় মসজিদের ইমাম শফিকুল ইসলামের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান,হুজাইফা ইসলাম বাড়ি সংলগ্ন রাস্তার পার্শে খেলা খেলছিলো। অসাবধানতাবসত রাস্তায় উঠে পড়ে এসময় সাহারবাটি এলাকা থেকে একটি যাত্রীবাহি পাখিভ্যান গাংনীতে আসার পথে চৌগাছা পশ্চিমপাড়া এলাকায় পৌছালে শিশু হুজাইফা ইসলামকে ধাক্কা দেয়। ভ্যানের ধাক্কায় শিশু হুজাইফা ইসলাম রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বিডি দাশ তাকে মৃত ঘোষনা করেন।

স্থানীয়রা জানায়, নিহত শিশু হুজাইফার পিতা নুরবাগ এতিমখানার পরিচালক ও স্থানীয় মসজিদের ইমাম সে দীর্ঘদিন যাবৎ চৌগাছা পশ্চিমপাড়ায় বসবাস করে আসছে। তারা সাতক্ষীরা জেলার বাসিন্দা। শিশুর মরদেহ সাতক্ষীরা জেলায় তাদের নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি সকলকে সর্তকতার সহিত চলাচলের পরামর্শ দেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।