সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে দু'মাদক ব্যবসায়ী আটক
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে গাঁজা সহ দু মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার কল্যানপুর কালিতলা এলাকা থেকে তাদের আটক করে গাংনী থানার এস আই এস এম তারিকুজ্জামান।
আটককৃতরা হলেন,দেবীপুর গ্রামের বয়েন বিশ্বাসের ছেলে মইনুদ্দীন (৪৬) ও ঝোড়াঘাট গ্রামের নুরুল হুদার ছেলে মিজানুর রহমান (৫২)। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,একটি মটরসাইকেল যোগে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে ১শ’গ্রাম গাঁজা উদ্ধার ও একটি সিডিআই মটরসাইকেল জব্দ করা হয়। এস আই এস এম তারিকুজ্জামান জানান, আটকৃতরা পেশায় মাদক ব্যবসায়ী। তারা সিমান্ত এলাকা থেকে মাদক এনে বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। তাদের নামে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতে সেপার্দ করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন
৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
৪ ঘন্টা আগে