সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে ট্রাক চাপায় নির্মান শ্রমিকের মৃত্যু
গাংনী প্রতিনিধি :মেহেরপুরের গাংনীতে ট্রাক চাপায় মুলাম হোসেন (৪৫) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু ও তৈজুদ্দীন নামের এক মটরসাইকেল চালক আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের চেংগাড়া বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মুলাম হোমেন কুষ্টিয়া জেলার দৌলৎপুর উপজেলার নাটনাপাড়া গ্রামের আফেল মন্ডলের ছেলে।
আহত মটরসাইকেল চালক তৈজুদ্দীন জানান,গাংনী মহিলা কলেজপাড়া এলাকায় একটি নির্মানাধীন বাড়ির শ্রমিক হিসেবে কাজ করছিলো। কাজ শেষ হওয়ার পর মটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে চেংগাড়া বাজার এলাকায় কুস্টিয়া থেকে মেহেরপুর গামী একটি ট্রাক চাপা দিলে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,আহতদের উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুলাম আলীতে মৃত ঘোষনা করেন।
গাংনী থানার ওসি মো: বজলুর রহমান জানান খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন
৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
৫ ঘন্টা আগে